1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

শিবপুরে শহীদ আসাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৯ বার
80

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শহীদ আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়ায় শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, সরকারি শহীদ আসাদ কলেজ, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে, শহীদ আসাদ সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

শহীদ আসাদের পুরো নাম মোহাম্মদ আমানুল্লাহ আসাদুজ্জামান। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এই নেতা ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালের জানুয়ারির ২০ তারিখ পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আসাদ। এরপরই সকল শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে আসেন। বিস্ফোরিত হয় গণঅভ্যুত্থানের, পতন হয় আইয়ুব খানের।পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT