1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮৫ বার
224

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অবহেলা, ময়লা-আবর্জনার স্তূপ, আগাছায় ভরা পরিবেশ এবং সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে থাকার কারণে নরসিংদী পৌর কবরস্থানটি মৃত ব্যক্তিদের দাফনের জন্য কার্যত অনুপযোগী হয়ে পড়েছিল। স্বজনের শেষ বিদায় জানাতে এসে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতেন নরসিংদী পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ। বছরের পর বছর সংস্কারের অভাবে কবরস্থানটির এমন বেহাল চিত্র নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা।

অবশেষে সেই দীর্ঘ অবহেলার অবসান ঘটাতে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। তার নেতৃত্বে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা একযোগে কবরস্থানের ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ এবং পুরো এলাকাকে দাফনের উপযোগী করে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

সংস্কার কার্যক্রম সম্পর্কে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “নরসিংদী সদরের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে এবং মাননীয়া সংসদ সদস্য শিরীন সুলতানা ভাবীর সার্বিক সহযোগিতায় নরসিংদী জেলা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এই কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের কাজ পরিচালনা করছি। মানুষের শেষ ঠিকানাটি যেন সম্মানজনক, পরিচ্ছন্ন ও দাফনের উপযোগী থাকে—এটাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন কবরস্থানে মরদেহ নিয়ে প্রবেশ করাই ছিল কষ্টকর। বৃষ্টির সময় হাঁটুসমান পানি জমে যাওয়ায় দাফন কার্যক্রম পরিচালনা করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেকেই দীর্ঘদিন ধরে কবরস্থানটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এই কার্যক্রম শুধু সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং কবরস্থানের স্থায়ী উন্নয়ন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে এটি একটি পরিচ্ছন্ন, মর্যাদাপূর্ণ ও সুষ্ঠু দাফন ব্যবস্থার উপযোগী স্থানে পরিণত হবে। মানবিক এই উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT