1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬ “স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” : স্বাস্থ্যমন্ত্রী মারা গেলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক মোসাদ্দেক হাসান পলাশে শিয়ালের কামড়ে চার ঘন্টায় ১০ জন আহত ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু বেলাবোতে ইছার মাথার ধাক্কায় শিশু নোহার মৃত্যু পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৩ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এ সময় রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ও পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে থাকতেন।

সহকারী পুলিশ সুপার জানান, স্থানীয়দের সহযোগিতায় সমীবাদ বাজারে খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন মাপের লোহার পাইপ, লোহার স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশ এবং একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ, একটি স্মার্টফোনসহ আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT