1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন পলাশে সার কারখানার ভিতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন

প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : আজ ৭ অক্টোবর, বুধবার বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাবো উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র সন্তান মোঃ তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।

আজ (৭ অক্টোবর) বুধবার দিনব্যাপী নিজ বাড়িতে প্রয়াত মোঃ তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও মরহুমের কবর জিয়ারত। এসব আয়োজনে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

গত ২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ তাইম ফেরদাউস প্লাবন ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। এক বছর পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুজনিত শোক ও স্মৃতি এখনও স্বজনদের হৃদয়ে অমলিন হয়ে আছে।

মৃত্যুর প্রথম বছর পূর্তিতে পরিবার ও স্বজনরা মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরাও মরহুমকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রিয় সন্তানকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর স্মৃতি আজও পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে জড়িয়ে আছে। মৃত্যুবার্ষিকীর আয়োজনে মরহুমের জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হবে।

মরহুম মোঃ তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা মহান আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT