1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা-লুটপাট: বিচার দাবি ভুক্তভোগী পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শিবপুরে ডুবা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “নোঙর উঠাও আড্ডা জমাও “এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর মোহনায় দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা’। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর পল্লবীর সাফুরা টাওয়ারের সানসেট বিনসে নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা উদযাপন কমিটির আয়োজনে টিকিট ওপেনিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নোঙর ৯৮-এর ৮১ জন বন্ধুর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুদের একত্রিত করার এই আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উপস্থিত বন্ধুুদের সাথে নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা মতবিনিময় করে বক্তব্য রাখেন।

উদযাপন কমিটির পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক এডভোকেট বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন সাগর ও মোঃ মোক্তার হোসেন, সদস্য সচিব মোঃ শরীফ শেখ, যুগ্ম সদস্য সচিব জসিম উদ্দিন, অর্থ সম্পাদক রাহাত, সদস্য মোঃ শরীফ মিয়া, ইঞ্জিনিয়ার কাইয়ুম ও আল আমিন ভূইয়া প্রধান প্রমুখ।

আয়োজকরা জানান, আগামী ১৩ নভেম্বর ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর মোহনায় অনুষ্ঠিতব্য মিলনমেলায় নোঙর ৯৮-এর বন্ধুদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন থাকবে। বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ ও আনন্দ-আড্ডার মধ্য দিয়ে দিনটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।

টিকিট ওপেনিং অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো কাঙ্ক্ষিত সেই মিলনমেলার আনুষ্ঠানিক প্রস্তুতি। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT