1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা-লুটপাট: বিচার দাবি ভুক্তভোগী পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শিবপুরে ডুবা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার

বশির আহম্মদ মোল্লা : নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুলাতলী প্রিমিয়ার লীগ-ক্রীকেট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল
নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতলী হাসপাতাল মাঠে ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় আশ শেফা মেডিকেল একাদশ ও উমাইর ফারাবী ফিরনাস একাদশ ।

এ ফাইনাল ক্রিকেট খেলাকে ঘিরে তুলাতলীসহ আশপাশের এলাকার ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ক্রিকেট খেলা হয়। সভাপতিত্বে শতদল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক শামীম মোল্লা। এ ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন (বকুল) এমপি।

খেলাটি শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও রায়পুরা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নূর আহম্মদ চৌধুরী মানিক। উক্ত ফাইনাল ক্রিকেট খেলায় পৃষ্ঠপোষকতায় ছিলেন শতদল স্পোর্টিং ক্লাব এর উপদেষ্টা, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূঞা মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সভাপতি, রায়পুরা উপজেলা মহিলা দল সভাপতি আরফিনা আসাদ, রায়পুরা পৌরসভা শ্রমিক দল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,পলাশতলী ইউনিয়ন কমিউনিটিং পুলিশিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ।

টুর্নামেন্ট শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উমাইর ফারাবীর তানিম। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সোহেল মাস্টার (উমাইর ফারাবী)। এছাড়া সেরা ব্যাটসম্যান হন মেহেদী (উমাইর ফারাবী), সেরা বোলার হন তানিম (উমাইর ফারাবী) এবং উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান (উমাইর ফারাবী)।

শতদল স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব এনামুল হক জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন করা হচ্ছে। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আল আমিন, সৈকত হোসেন মাহবুব ও শ্রাবণ। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শিপন খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনোয়ার হোসেন ও শামীম খন্দকার। ধারাভাষ্যে ছিলেন রাকিব হাসান সুমন ও জাফর ইকবাল। খেলার মাঠ সজ্জা ও আপ্যায়নের দায়িত্ব পালন করেন রাসেল মিয়া, হাবিব খান, কাজী নাবিল, স্বাধীন, কাজী রাহুল, রিফাত মোল্লা, কাজী নাঈম ও তৌহিদসহ ক্লাবের সদস্যরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT