1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা-লুটপাট: বিচার দাবি ভুক্তভোগী পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শিবপুরে ডুবা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’

সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ছানা উল্লাহ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

​কমিটিতে মোঃ ছানা উল্লাহকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ জসিম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ ইকবাল মিয়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ছানা উল্লাহ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা মোঃ ছানা উল্লাহ নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। মাদ্রাসার উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এডহক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT