1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে হামলা-লুটপাট: বিচার দাবি ভুক্তভোগী পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শিবপুরে ডুবা জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

ফেসবুকের সুযোগে মিথ্যাচার করবেন সেটা আমরা হতে দিবো না : এলজিআরডি মন্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার
45

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা জনগণের সত্যিকার ভোটের প্রতিফলিত করে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমাদের শক্তি হলো জনগণের শক্তি। গুটি কয়েকজন লোক মিথ্যার ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবেন সেটা কিন্তু আমরা হতে দিবো না।

তিনি আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পলাশ উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ঘোড়াশাল পৌরসভা ও ডাংগা ইউনিয়নের দরিদ্র অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, দুস্থ ব্যক্তিদের আর্থিক সহযোগিতা, সম্প্রতি মৃত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সংবাদপত্র ও ফেসবুকের স্বাধীনতার সুযোগ নিয়ে কোনো কোনো গোষ্ঠী আছে যাদের নেত্রী এবং যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তারা শৃঙ্খলা ভঙ্গ করে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে সত্যের বদলে মিথ্যা প্রচার করছেন। আর এসব যেন তারা না করতে পারে, সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নকে মূখ্য বিবেচনায় নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে গ্রামের নারীদের জন্য, বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। ইনশাল্লাহ, আগামী কয়েক মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন করবো।

মন্ত্রী আরও বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের রাজনীতি করি। কিন্তু যারা আইনের অপব্যবহার করবে তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পলাশ বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT