1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার
45

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে নয়ন মিয়া(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর পূর্বপাড়া গ্রামে। নিহত নয়ন ভাটের চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা ,১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কোন এক সময় তাকে তাকে হত্যা করে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে ফেলে চলে যায়। সকাল দশটার দিকে স্থানীয়রা ছেলেটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল থেকে লাশ টি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান,হত্যাকান্ডের কারণ এখন ও স্পষ্ট নয়।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।

​নয়ন মিয়ার(১৫) অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​বেলাবো থানার (ভারপ্রাপ্ত) এস এম আমানউল্লাহ বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকান্ড।বিষয় টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরিবারের অভিযোগের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT