1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ

জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার
16

নরসিংদী প্রতিবেদক: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা, মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। পরে বেলা ১২ টার দিকে আখড়া থেকে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান ও জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সহ সম্পাদক দীপঙ্কর সাহা রানা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমনের জন্য পৃথিবীতে এসেছেন। বর্তমানে অপসংস্কৃতি ও দূষ্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যেনো ভালো হয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে আমরা উৎসব উদযাপন করি। ভবিষ্যতেও আমাদের সম্প্রীতি বজায় থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT