
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে তাওহীদ আলম লামিম (১৩) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আলম মোল্লা মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ স্কুল ছাত্রের বাবা আলম মোল্লা জানান , রোববার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের নিজ বাড়ি থেকে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে তাওহীদ আলম লামিম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্কুল ছাত্র নিখোঁজ থাকায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তার পরিবার।