
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে রাতের আঁধারে এক প্রবাসীর বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে চুরেরা ঘরে থাকা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। গতকাল রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে সৌদি প্রবাসী কাওছার মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নূর বেগম জানান,, গত দুই দিন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার আগে বাড়ি তালাবদ্ধ করে রেখে যায়। পরে আজ মঙ্গলবার সকালে তার শশুর ফোন করে জানায় ঘরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত বাড়ি এসে ঘরের দরজায় লাগানো তালা ভাঙা অবস্থায় দেখতে পান। একই সাথে দুটি রুমে থাকা আলমারিসহ ভেঙে চুরেরা নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।