1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন পলাশে সার কারখানার ভিতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন

রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে ম্যারাথন। এবছর প্রায় দেশ ও বিদেশের এক হাজার দৌড়বিদ ভিন্ন ক্যাটাগরিতে ম্যারাথন দৌড়ে অংশ নিবে। এবছর ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ম্যারাথনে রেজিষ্ট্রেশন করার অর্থের একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ম্যারাথনের প্রস্তুতি সম্পর্কিত মিট দ্য প্রেসে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার।

মিট দ্য প্রেসে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

আয়োজকরা জানান, এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২১ কিলোমিটার হাফ রেস, ১০ কিলোমিটার রেস এবং ১ কিলোমিটার ফ্যামিলি রেসের এই চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।

রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার বলেন, প্রতিবছরই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। এবারের ম্যারাথনের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। রেজিস্ট্রেশন ফি এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে।

২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন এবং ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০-এর বেশি। এবার অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT