1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬

ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৫৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অজ্ঞাত এক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি প্লাস্টিক কারখানার সীমানা প্রাচীরের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার ভাগদী গ্রামের মাল্টিলেয়ার প্লাস্টিক প্যাকেজিং কারখানাটির সীমানা প্রাচীরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এক মাস ধরে ওই ব্যক্তি কারখানার আশপাশে বসবাস করছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT