1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩৮ বার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১অক্টোবর) ভোরে সদর উপজেলার শিলমান্দী এই ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে শিলমান্দী এলাকায় রেল লাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধরনা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাকায় এই মৃত্যু ঘটনা ঘটেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: রমিজুল হক জানান, খবর পেয়ে শিলমান্দী এলাকার রেল লাইনের পাশ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রকৃয়া চলমান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT