1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার
18

নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনি (৪২) কে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার রাতে নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।

গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান, মা রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া।

পুলিশ জানায়, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-৫৪ এবং জিআর নম্বর-৮৪০।

এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে এবং আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি এ আর এম মামুন বলেন, “গ্রেফতারকৃত নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা থাকায় বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে। আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT