নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনি (৪২) কে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শনিবার রাতে নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবা মজিবুর রহমান, মা রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া।
পুলিশ জানায়, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-৫৪ এবং জিআর নম্বর-৮৪০।
এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা অপর একটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে এবং আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওসি এ আর এম মামুন বলেন, "গ্রেফতারকৃত নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা থাকায় বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে। আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬