সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : "নোঙর উঠাও আড্ডা জমাও "এই স্লোগানকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর মোহনায় দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা’। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর পল্লবীর সাফুরা টাওয়ারের সানসেট বিনসে নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা উদযাপন কমিটির আয়োজনে টিকিট ওপেনিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নোঙর ৯৮-এর ৮১ জন বন্ধুর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুদের একত্রিত করার এই আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উপস্থিত বন্ধুুদের সাথে নোঙর ৯৮ বন্ধু মিলনমেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা মতবিনিময় করে বক্তব্য রাখেন।
উদযাপন কমিটির পক্ষে বক্তব্য রাখেন আহ্বায়ক এডভোকেট বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন সাগর ও মোঃ মোক্তার হোসেন, সদস্য সচিব মোঃ শরীফ শেখ, যুগ্ম সদস্য সচিব জসিম উদ্দিন, অর্থ সম্পাদক রাহাত, সদস্য মোঃ শরীফ মিয়া, ইঞ্জিনিয়ার কাইয়ুম ও আল আমিন ভূইয়া প্রধান প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ১৩ নভেম্বর ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর মোহনায় অনুষ্ঠিতব্য মিলনমেলায় নোঙর ৯৮-এর বন্ধুদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন থাকবে। বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ ও আনন্দ-আড্ডার মধ্য দিয়ে দিনটি উদযাপনের পরিকল্পনা রয়েছে।
টিকিট ওপেনিং অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো কাঙ্ক্ষিত সেই মিলনমেলার আনুষ্ঠানিক প্রস্তুতি। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬