1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮০ বার
138

অজয় সাহা : কারও কাছ থেকে শুনেছিল ইউএনও অফিসে হুইলচেয়ার পাওয়া যায়। সেই আশায় খালি গায়ে হন্তদন্ত হয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার কাছে ছুটে আসে ছোট্ট শিশু তুলি পাল। উদ্দেশ্য একটাই হাঁটতে না পারা প্রতিবন্ধী দিদির জন্য একটি হুইলচেয়ার পাওয়া। ইউএনওর কাছে এসে সরল ভাষায় তুলি বলে, আমার দিদির জন্য গাড়ি দেন।

শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মা নেই এবং তার দিদি হাঁটতে পারেন না। তুলির আকুতি ও অসহায়ত্বে মানবিকভাবে পাশে দাঁড়ান ইউএনও। তুলির সঙ্গে আসা ছোট্ট বালক কৃষ্ণকেও নতুন জামা কিনে দেওয়া হয়। খালি গায়ে অফিসে আসা তুলি নতুন জামা পরে এবং দিদির জন্য হুইলচেয়ার নিয়ে বাড়ির পথে রওনা দেয়।

তুলিদের বাড়ি রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায়। পরে উপজেলা প্রশাসনের স্টাফরা রিকশায় করে তুলি ও কৃষ্ণকে তাদের বাড়িতে পৌঁছে দেন। দিদির জন্য হুইলচেয়ার এবং নিজের জন্য নতুন জামা পেয়ে তুলির মুখে ফুটে ওঠে মায়াভরা হাসি। শিশুটির সেই হাসি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

তুলির মতো অসহায় শিশুদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। স্থানীয়রা তুলির পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT