1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭৪ বার
585

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা ইব্রাহীম আল মাসুম গুলিবৃদ্ধ হয়। এছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় একটার দিকে ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা গ্রামের ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবৃদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা ইব্রাহীম আল মাসুম। এসময় বাধা দিতে গিয়ে পতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন।

পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ হামলায় গুরুত্বর আহতদের উদ্ধার করে ঢাকা মেডেকিলে হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT