1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ বার
11

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর শিবপুর উপজেলা শাখার শূরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩ টায় শিবপুরের ফ্লেভারস কিচেন অ্যান্ড পার্টি সেন্টারে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা হারুন অর রশিদ-এর সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুফতি আবু তাহের শিবপুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মোল্লা।

অধিবেশনে শিবপুর উপজেলা শাখার শূরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শূরা অধিবেশনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা নাছির উদ্দীন সরকার সভাপতি এবং মুফতি আবু তাহের শিবপুরী সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

বক্তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম জোরদার, সাংগঠনিক শক্তিশালীকরণ, আদর্শিক চর্চার বিকাশ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT