1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১৮ বার
277

নরসিংদী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)- আওতায় এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ. এম. নাঈম হাসান শুভ।

পরিদর্শন শেষে তিনি 2D & 3D CAD Level-3 কোর্সে কম্পিটেন্ট ঘোষিত প্রশিক্ষণার্থীদের হাতে জাতীয় দক্ষতা সনদ এর কাস কপি তুলে দেন এবং তাদের দক্ষতা অর্জনের জন্য অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাংবাদিক শাওন খন্দকার শাহিন, প্রকল্প পরিচালক শাহিনুর মিয়া, এনএসডিএ মনোনীত অ্যাসেসর আক্তার হোসেন ভূঁইয়া ও আসাদুজ্জামান, অকুপেশনাল ট্রেইনার রেয়াদ শাহ এবং শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

উল্লেখ্য, এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, মাধবদীতে বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। অ্যাসেট (ASSET) প্রকল্পের আওতায় কম্পিটেন্ট প্রশিক্ষণার্থীরা সর্বোচ্চ ১২,৭০০ টাকা পর্যন্ত প্রশিক্ষণ ভাতা পাচ্ছেন, যা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কম্পিটেন্ট প্রশিক্ষণার্থীরা জানান, বিনামূল্যে মানসম্মত প্রশিক্ষণ, জাতীয় স্বীকৃত সনদ এবং প্রশিক্ষণ ভাতা তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের পথকে আরও সহজ করবে। তারা এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং এসডি আইটি ট্রেনিং ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশিক্ষণার্থীদের মতে, এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচি দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT