1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩২২ বার
393

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল।

উদ্ধারকৃত যানবাহনসমূহে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ উক্ত যানবাহনসমূহকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেন।

গ্যারেজের মালিক জনাব তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, ০৫ আগস্ট ২০২৪-এর দীর্ঘদিন পূর্বে মাধবদী পৌরসভার ৪ (চার)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। পরবর্তীতে ২ (দুই)টি ড্রাম ট্রাক মেরামত শেষে ০৫ আগস্ট ২০২৪-এর পূর্বেই তৎকালীন পৌর মেয়রের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত অবস্থায় থাকলেও ০৫ আগস্ট ২০২৪-এর পর পৌর কর্তৃপক্ষের সঙ্গে উক্ত যানবাহনসমূহের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি গ্যারেজ মালিক তাজুল ইসলাম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT