
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ আশিকুর রহমান পাভেল এবং তাঁর তিন বন্ধু শহীদ অভি, লিমন ও তিষারের ১০ম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কবর জিয়ারত, স্মরণসভা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়।
কর্মসূচির শুরুতে শহীদ আশিকুর রহমান পাভেলের কবর জিয়ারত করা হয়। পরে ভগীরথপুর দক্ষিণপাড়া গোরস্থানে তাঁর তিন বন্ধু শহীদ অভি, লিমন ও তিষারের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে ভগীরথপুর জামে মসজিদে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুল মোমেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সবশেষে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন ও আয়োজকদের পক্ষ থেকে এলাকার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক অনুদান ও নাস্তা বিতরণ করা হয়।