1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার
Oplus_131072
143

নরসিংদী প্রতিনিধি: শুক্রবার জুমার নামাজের জামাত চলাকালে নরসিংদী শহরে ঝটিকা মিছিলের আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের জামাত চলমান থাকায় মিছিল সংঘটিত হওয়ার সময় নরসিংদী শহরের সংশ্লিষ্ট এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। একই সময়ে নরসিংদী সদর মডেল থানাধীন দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় থানার পুলিশের একটি উল্লেখযোগ্য অংশ দায়িত্ব পালন করছিল।

পুলিশের দাবি, এ পরিস্থিতির সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার কতিপয় নেতাকর্মী স্বল্প সময়ের জন্য ঝটিকা মিছিল বের করেন। ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নরসিংদী সদর মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং নরসিংদী শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তামজীদ আহম্মেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার মো. আব্দুস সালামের ছেলে। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া শাহীন মিয়ার ছেলে। আর বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর মৃত অরুন চন্দ্র সাহার ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করি। পুরো নরসিংদী জুড়ে আমাদের অভিযান চলে। এ সময় মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।এবং এর সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT