1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিপুল সংখ্যক চোরাই ফোন সহ শীর্ষ সন্ত্রাসী বক্কর গ্রেপ্তার পলাশে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা গুলিবৃদ্ধ সহ ১০ জন আহত রায়পুরায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়: আলোহা গণিতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন রিয়াদ হোসেইন মনোহরদীতে খাল খনন শেষে সরকারি কোষাগারে ৪৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ বার
Screenshot
10

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পৌরসভা, ওয়ার্ড অঙ্গ ও সহযোগী বিএনপির উদ্যোগে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে রায়পুরা উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সির সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা আগামী দিনে পৌরসভাতে প্রার্থী হবেন। আপনারা নিজেরা কিছু কাজ করতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। সবার কথা শুনতে হবে। চা স্টলে যাবেন, বসবেন সেখানে মানুষের কথা শুনবেন। এভাবে জনগনের দোরগোড়ায় পৌছে যেতে হবে।

সভাপতির বক্তব্যে মো. ইদ্রিস আলী মুন্সি বলেন, রায়পুরা পৌরসভা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মতপার্থক্য ভুলে দলীয় ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, সহ শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আলফাজ উদ্দিন মিঠু, নূর আহমেদ চৌধুরী মানিক, মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, পৌরসভা যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ, সদস্য সচিব সুমন নেওয়াজ, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা  প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT