1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন পলাশে সার কারখানার ভিতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ নোঙর ৯৮ বন্ধু মিলনমেলার টিকিট ওপেনিং উদ্বোধন

মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৮৮ বার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা ও হাইজিন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএনওকে আশ্বস্ত করেন। পাশাপাশি হাসপাতালে কোনো ধরনের দালালের দৌরাত্ম্য যেন না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের আহবান  জানান তিনি।

পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT