1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ বিএনপি সরকারের অবদানে শিক্ষকরা শতভাগ বেতন পাচ্ছেন: স্থানীয় সরকার মন্ত্রী বেলাবোতে আবদুল হামিদ এম.এসসির মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়া পাচার, চক্রের ২ সদস্য গ্রেপ্তার জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননা পেলেন মনোহরদীর নাজিম উদ্দিন পলাশে সার কারখানার ভিতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লেখাপড়ার কোনো বিকল্প নেই, শিক্ষা সফলতার একমাত্র হাতিয়ার: বেলাবোতে ফাহমিদা হক এমপি সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতি ছানা উল্লাহ

রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩১১ বার

রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

 

 

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে রায়পুরা উপজেলাড উত্তর বাখরনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

নিহত সৌরভ পাশ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এ খবর নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোসল করতে নামে সৌরভ। সাঁতার না জানার কারণে প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্বজন ও স্থানীয়রা খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। পরে খোঁজাখুজি অব্যাহত রাখার পর রোববার বিকাল ৪টার দিকে ২ কিলোমিটার দূরে উত্তর বাখরনগর সাধুর আখড়া সংলগ্ন নদীতে তার মরদেহ পাওয়া যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতির পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT