1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২৩ বার
596

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল যুগে ব্যক্তিগত ও ব্যবসায়িক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। তবে বিভিন্ন সময়ে অ্যাকাউন্ট ডিজেবল, লক, মনিটাইজেশন সমস্যা কিংবা পেআউট–সংক্রান্ত জটিলতায় পড়েন অনেক ব্যবহারকারী। এসব সমস্যার সমাধানে কাজ করার দাবি নিয়ে নরসিংদীর শিবপুর উপজেলার তরুণ মো. রোকনুজ্জামান খান সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন।

তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি ফেসবুক–সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধানে ব্যবহারকারীদের সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে কনটেন্ট নির্মাতা, অনলাইন উদ্যোক্তা এবং ফেসবুক পেজ পরিচালনাকারীদের বিভিন্ন জটিলতা নিরসনে তিনি নিয়মিত কাজ করছেন।

মো. রোকনুজ্জামান খানের দেওয়া তথ্যমতে, তার সেবার মধ্যে রয়েছে— ফেসবুক আইডি ও পেজের মনিটাইজেশন–সংক্রান্ত সমস্যার সমাধান, পেআউট সেটআপ, ডিজেবল অ্যাকাউন্ট পুনরুদ্ধার, লক বা সাসপেন্ডেড অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সহায়তা, মেটা ভেরিফাই, ভেরিফাই কার্ড, আনলক কার্ড, টু-ফ্যাক্টর–সংক্রান্ত সহায়তা এবং বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্টের জন্য ভার্চুয়াল কার্ড–বিষয়ক সেবা।

স্থানীয় কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানান, অনলাইনে বিভিন্ন সমস্যায় পড়লে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রবণতা বাড়ছে। তাদের ভাষ্য, দক্ষ ও বিশ্বস্ত সেবা প্রদানকারীরা থাকলে ব্যবহারকারীরা দ্রুত সমাধান পেতে পারেন।

এক সেবাগ্রহণকারী মো. আব্দুল করিম বলেন, “আমার ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ ডিজেবল হয়ে গেলে অনেক চেষ্টা করেও সমাধান পাইনি। পরে মো. রোকনুজ্জামান খানের সহযোগিতায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হই।”

স্থানীয় কনটেন্ট নির্মাতা মোছা. নাসরিন আক্তার বলেন, “আমার পেজের মনিটাইজেশন ও পেআউট–সংক্রান্ত জটিলতা ছিল। প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।”

অনলাইন উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম বলেন, “ফেসবুক–সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যায় দ্রুত সাড়া পেয়েছি। তার আন্তরিকতা ও সহযোগিতায় আমি সন্তুষ্ট।”

ফেসবুক–সংক্রান্ত সেবা সম্পর্কে জানতে বা যোগাযোগ করতে আগ্রহীরা মো. রোকনুজ্জামান খানের ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন: https://www.facebook.com/rokonkhanrrr3

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT