1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার
36

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :.বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) নরসিংদীর বেলাবো উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মোঃ সোহাগ মিয়া সভাপতি এবং শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার ২৬ আগস্ট দুপুরে উপজেলার স্থানীয় ‘আহনাফ রেস্টুরেন্ট’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় পেশার সাথে জড়িত ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পুস্তক ব্যবসায়ীদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নতুন কমিটি বেলাবো উপজেলার পুস্তক ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি গোলাম সারোয়ার ইকবাল, নরসিংদী জেলা নীতিমালা কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ঝিনুক,যুগ্ম-সাধারণত সম্পাদক মোঃ জাকির হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ সোহাগ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাৎ হোসেনের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা করতালি দিয়ে তা বরণ করে নেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বেলাবো উপজেলার সকল পুস্তক ব্যবসায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমিতির সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT