
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো থানা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় বেলাবো উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান আহাম্মেদ রাফিকে (২১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতারের পর আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত রাফসান আহাম্মেদ রাফি বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের মোঃ আশিক মিয়া ও সামসুন্নাহার দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের একটি মামলায় (মামলা নং-১৬, ধারা: সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৭/৮/৯/১০/১১/১২/১৩) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বেলাবো থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।