1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

অনুপম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে মাধব মিত্র প্যানেলের নিরঙ্কুশ জয়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৬ বার
161

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুপম কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মাধব-তরনী -প্রতাব ও কিরণ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। এ প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে জয়,শ্যামল, বিশ্বনাথ ও সুজন প্যানেল। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিমল দে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে পূর্ব ঘোড়াশালের সমিতির নিজ ভবনে এই ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৬ ঘন্টা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৬৪৭ জন ভোটারের মধ্যে ৫৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এসময় ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারে সেজন্য পলাশ থানা পুলিশের একটি টিম সার্বক্ষনিক নিয়োজিত ছিল।

ভোটগ্রহণ শেষ ফলাফল ঘোষণা করা হয়। এতে বিভিন্ন পদে একই প্যানেলের ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মাধব মিত্র ছাতা প্রতীকে ৩১২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বি আশুতোষ পোদ্দার চেয়ার প্রতীকে পেয়েছেন ১৯৪ ভোট। প্রতাপ ধর সম্পাদক পদে মাছ প্রতীকে ৩৩১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিশ্বনাথ পোদ্দার পেয়েছেন ১৮০ ভোট। কোষাধ্যক্ষ পদে কিরন চন্দ্র দে রিক্সা প্রতীকে ৩৬১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুজন দে মোবাইল প্রতীকে ১৫৪ ভোট। এছাড়াও পরিচালক পদে জয়ী হন হিমেল রায়, জয়ন্ত দে,যমুনা ভৌমিক, শতদল ভৌমিক ও রিংকন চন্দ্র দাস।

নির্বাচন কমিটি ও উপজেলা সমবায় অফিসার শাহিদা আক্তার বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় এবং বেলা আড়াইটার শেষ হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া আমি ধন্যবাদ জানাই, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT