1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২০০ বার
266

১০ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আরসি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অধ্যাপক আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মরহুম অধ্যাপক মোঃ শাহ আলম (জাহাঙ্গীর) স্যারের স্যারের স্মরণে দোয়া মাহফিল ও শোক সভা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ফেরদৌস আহমদ চৌধুরী স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহআলম জাহাঙ্গীর, অত্র কলেজের প্রাক্তন প্রভাষক বর্তমানে হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকার প্রিন্সিপাল জনাব ফেরদৌস হাসান স্যার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মশিউর রহমান স্যার সহ অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠিতা ও সাবেক অধ্যক্ষ জনাব অধ্যাপক আব্দুল মজিদ স্যারের বড় মেয়ে জনাব, নাসরীন ফারহানা পপি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রথম ব্যাচের (১৯৯৭) ছাত্র এবং ঢাকাস্থ অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান পরিষদের সম্মানিত সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং উক্ত অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ২০০৫ ব্যাচের জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক, এপিবিএন ঢাকা।

তাছাড়াও উপস্থিত ছিলেন ১৯৯৮ ব্যাচের জনাব শাহজালাল রিজিওনাল হেড, ঢাকা রবি আজিয়াটা পি এল সি, ১৯৯৯ ব্যাচের জনাব ড. মহিউদ্দিন, গ্লোবাল বায়োটেক-ঢাকা, ২০০০ ব্যাচের জনাব রহিমা আক্তার উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জনাব নাসরিন সুলতানা উপজেলা শিক্ষা অফিসার, ২০০৩ ব্যাচের জনাব, নুরুল ইসলাম এডি, দুদুক, জনাব মোঃ কামরুল হাসান ইন্সপেক্টর টেক্স, ২০০৪ ব্যাচের জনাব মোঃ মাইনউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোঃ হালিমুজ্জামান, এসিস্ট্যান্ট প্রফেসর, রয়েল ইউনিভার্সিটি-ঢাকা সহ ১৯৯৭ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত সকল ব্যাচের প্রায় শতাধিক ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শাহআলম স্যারের স্ত্রী ও তাঁর ছেলেমেয়েসহ নিকট আত্মীয়রা। স্মৃতিচারণ করতে গিয়ে সকলেই মরহুম শাহআলম স্যারকে একজন শিক্ষা ও ছাত্রবান্ধব শিক্ষক, একজন সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন। পরিশেষে শাহআলম স্যারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT