1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন মনোহরদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে সমন্বিত উদ্যোগ বেলাবোতে জিয়া মঞ্চের সভাপতি খোকন, সম্পাদক মাসুদ পলাশে কলাবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১ ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৮ বার
78

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬ এ বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছেন নরসিংদীর সন্তান তরুণ প্রতিনিধি ইফরাত হোসেন ইয়াছিন। নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ সম্মাননা ‘ ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তিনি।

ইফরাত হোসেন ইয়াছিন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বিরামপুর এলাকার মো: তাজুল ইসলাম ও আবিদা খাতুন দম্পতির সন্তান। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ইফরাত হোসেন ইয়াছিন নরসিংদী সরকারি কলেজে পড়ালেখা করেছেন।

কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-তে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। তিনি একজন জলবায়ু ও শিশু অধিকারকর্মী এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নিয়মিত বক্তা। তরুণদের নেতৃত্ব বিকাশ ও এসডিজি অর্জনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি এই বৈশ্বিক প্ল্যাটফর্মটির আয়োজন করেন।

সম্মেলনে ইফরাত হোসেন ইয়াছিন তাঁর দলের পক্ষ থেকে ‘প্রজেক্ট পিউরস্টেপ’ (Project PureStep) শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। তিনি তাঁর উপস্থাপনায় শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং এই প্রকল্পটিকে দীর্ঘমেয়াদে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। তাঁর এই উপস্থাপনা জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিচারকদের প্রশংসা কুড়ায়।

পুরো সম্মেলন জুড়ে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, উপস্থাপনার মান এবং উদ্ভাবনী চিন্তাশক্তি মূল্যায়ন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দার কৌর সান্ধু (ভারত), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)। তাঁদের এই যৌথ মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে গঠনমূলক অংশগ্রহণ ও অসাধারণ উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ ইফরাত হোসেন ইয়াছিন ‘ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

ইফরাত হোসেন ইয়াছিনের এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের সক্ষমতার এক অনন্য উদাহরণ। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক নেতৃত্ব ও এসডিজি বাস্তবায়নে দেশের আরও বহু তরুণকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

পারভেজ আহমেদ /নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT