1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন

নরসিংদী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে আরএমও ডা. ফরিদা ব্যতিক্রমী উদ্যোগ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪০৫ বার
Oplus_131072
19

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর হাসপাতালে দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা ও দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

হাসপাতালে আগত অসহায় ও দরিদ্র রোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা সেবা পান, সে লক্ষ্যেই প্রতিদিন তদারকি ও নজরদারি জোরদার করেছেন তিনি। বিশেষ করে হাসপাতালকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এর ফলে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বা ভুল পথে পরিচালিত করার মতো অভিযোগ অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থীরা।

হাসপাতালের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ডা. ফরিদা গুলশানারা কবির। তিনি নিয়মিত ওয়ার্ড পরিদর্শন করেন এবং ডাক্তারদের উপস্থিতি ও রোগী দেখার বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করছেন। কোনো চিকিৎসক বা কর্মচারী দায়িত্ব পালনে অবহেলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও তিনি কঠোর অবস্থান নিয়েছেন।

রোগীদের জন্য জরুরি সেবা, বহির্বিভাগ এবং ওয়ার্ড ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি বারবার নির্দেশনা প্রদান করছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও স্বজন জানান, বর্তমানে আগের তুলনায় সেবার মান অনেক উন্নত হয়েছে। দালালদের দৌরাত্ম্য কমেছে এবং ডাক্তারদের উপস্থিতিও বেড়েছে। ফলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে এসে স্বস্তির সঙ্গে চিকিৎসা নিতে পারছেন।

স্বাস্থ্যসেবা খাতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নরসিংদী সদর হাসপাতাল ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন সচেতন মহল।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT