1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার
14

এম আজিজুল ইসলাম, রায়পুরা : নরসিংদীর রায়পুরায় পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ক্রীয়া শিক্ষক আমজাদ হোসেন পরিচালনায় এ ফুটবল খেলার আয়োজন করা হয়।

আজ সকালে বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির আহবায়ক তরুন শিল্পপতি সমাজ সেবক মো: সবুজ রানার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক বশির আহম্মদ মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির আস্থাবাজন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদল সদস্য সচিব মো: নুর আহমেদ চৌধুরী মানিক, পাড়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, চরাঞ্চল উন্নয়ন কমিটির আহবায়ক এড. জসিম উদ্দিন আহমেদ, পাড়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ জাহাঙ্গীর, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবু বক্কও মাষ্টার, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো: জজ মিয়া, পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ মেম্বার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শাহিন,জেলা ছাত্রদলের সদস্য মো: শাওন, পাড়াতলী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক ফুল মিয়া, পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: হাসেম জাবস, পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা সানা উল্লাহ প্রধান, পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: স্বপন মাষ্টার, পাড়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মো: জামাল উদ্দিন,পাড়াতলী ইউনিয়ন তাঁতীদল সভাপতি মো: তারা মিয়া, পাড়াতলী ইউনিয়ন যুবদল নেতা মো: সুহেল মিয়া, পাড়াতলী ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT