1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯৭ বার
367

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : সিএনজির যন্ত্রাংশের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির কারণে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছেন স্থানীয় চালকরা। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন চালকরা।


‎এসময় বন্ধ হয়ে যায় ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে সিএনজি চলাচল। এ সড়কে বিকল্প গণপরিবহন না থাকায় যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।

‎দুপুর ১২টার দিকে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও ঘোড়াশাল পৌরসভার প্রশাসক ইশতিয়াক আহমেদের সাথে ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে দেখা করেন সিএনজি চালকরা। পরে তিনি ভাড়া বৃদ্ধির বিষয়ে এক সপ্তাহ সময় নিয়েছেন। এ আশ্বাসে সিএনজি চালকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন। পরে দুপুর ১২টার পর ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে সিএনজি চলাচল শুরু হয়।

‎সিএনজি চালক মুজিবুর বলেন ,সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার, ব্যাটারি, লুব্রিকেন্ট ও রক্ষণাবেক্ষণ খরচ কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া অপরিবর্তিত থাকায় চালকদের পক্ষে সংসার পরিচালনা ও যানবাহনের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।


‎সিএনজি চালক আমিনুল বলেন, “আমরা যাত্রীদের কষ্ট দিতে চাই না। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ন্যায্য ও যৌক্তিক হারে ভাড়া পুনর্নির্ধারণ করা হলে চালক ও যাত্রী উভয়েই উপকৃত হবে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনার আহ্বান জানাই।”


‎পলাশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ঘোড়াশাল পৌরসভার প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, ঘোড়াশাল থেকে পাঁচদোনার সিএনজি ভাড়া ২০ টাকা। এই ভাড়া ৩০ টাকা নির্ধারণ করার দাবি নিয়ে সিএনজি চালকদের পক্ষ থেকে কয়েকজন আমার সাথে দেখা করেন। তাদের দাবি গুলো আমি শুনেছি। পরে আমি তাদেরকে বলেছি, দাবি গুলো লিখিত আকারে দেওয়া জন্য এবং সাত দিনের সময় চেয়েছি। এসময়ের মধ্যে আগের ভাড়া ২০ টাকা করেই যাত্রীদের কাছ থেকে ভাড়া নিবে তারাও তাতে রাজি হয়েছে। তাদের দাবি গুলো যাচাই-বাছাই করবো এবং স্থানীয় ব্যক্তিবর্গ সাথে আলোচনা করবো। আমরা যৌক্তিকভাবে কি করা যায় সেটিও যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করবো। চলতি বছর ১৪ এপ্রিল থেকে সিএনজি স্ট্যান্ডের কোনো ইজারা দেওয়া হয়নি। প্রত্যেক বছর সিএনজি প্রতি তাদের কাছ থেকে ২০ টাকা ইজারা নেওয়া হতো। এখন থেকে সেটাও বন্ধ আছে। তাই তাদের এই বিষয়টি স্মরণ করে দেওয়া হয়েছে এবং তারাও যেন এ কথা মাথায় রাখেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT