1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০২ বার
253

নরসিংদী প্রতিনিধি: নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রোটারি বর্ষকে বরণ করে নিয়েছে রোটারি ক্লাব অব নরসিংদী। এ উপলক্ষে গতকাল রাতে নরসিংদীর অরবিট রেস্টুরেন্টে ক্লাবটির ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব নরসিংদীর নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান তাজুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবটির সাবেক সভাপতি ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান সুমন সাহা আনুষ্ঠানিকভাবে সভাপতির কলার নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়ার হাতে তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।

এ সময় রোটারি ক্লাব অব নরসিংদী, রোটারি ক্লাব অব নরসিংদী মিডটাউন, রোটারি ক্লাব অব নরসিংদী সিটি, নরসিংদী জোন ও রিপসার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক রোটারিয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান আব্দুর রহমান, মো. নুরুল হক আফ্রাদ, মো. নাজমুল হক ভূঁঞা, মো. আব্দুস ছালাম মিয়া, গৌতম লাল পোদ্দার, সলিমুল্লাহ ভূঁইয়া রিয়াদ, সুমন চন্দ্র বর্মণ, মো. কবির হোসেন এবং খন্দকার আকবর হায়দার। বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে রোটারির মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে দুইজন নতুন সদস্যকে রোটারি পিন পরিয়ে ক্লাবে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের ‘স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি’ প্রতিপাদ্য এবং রোটারি ক্লাব অব নরসিংদীর ‘স্বল্প ব্যয়ে সর্বোচ্চ জনকল্যাণ’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২০২৭ রোটারি বর্ষের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে তিন হাজার ফলজ ও ঔষধি গাছ রোপণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প পরিচালনা, ডায়াবেটিস, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অন্তত ৫০ হাজার শিশু-কিশোরের মাঝে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি প্রদান, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম, মেঘনা নদী ও আশপাশের খাল-বিলে পাঁচ লাখ মাছের পোনা অবমুক্তকরণ এবং পবিত্র রমজান মাসজুড়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ।

বক্তারা বলেন, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রোটারি ক্লাব অব নরসিংদী নতুন রোটারি বর্ষে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বল্প ব্যয়ে অধিক মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই ক্লাবটি বছরব্যাপী এসব উদ্যোগ গ্রহণ করেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT