1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মূল আসামি লতা বেগম গ্রেপ্তার শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলার অভিযোগ রায়পুরায় এবার বিয়ে বাড়িতে এসে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন মনোহরদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে সমন্বিত উদ্যোগ

শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার
147

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিক-আপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দুই পরীক্ষার্থীর নাম নাফিজ (২২) ও স্বাধীন (১৯)। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ নরসিংদী সদর উপজেলার হাজীপুরের ওয়াসিম উদ্দিনের ছেলে ও স্বাধীন হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুই জনই শিবপুরের আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি  পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া জানান, দুঘর্টনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিক-আপটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT