
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম রনির সঞ্চালনায় এসময় সভাপতি হাজী জাহিদসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্বারি আব্দুল্লাহর পরিচালনায় দোয়া মাহফিলে মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।