1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মূল আসামি লতা বেগম গ্রেপ্তার শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলার অভিযোগ রায়পুরায় এবার বিয়ে বাড়িতে এসে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন মনোহরদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে সমন্বিত উদ্যোগ

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৫ বার
130

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-২ আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ থানা বিএনপি।

আজ শনিবার (১৮ জুলাই) সকালে পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এসব দাবি করেন।

এসময় তিনি বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরো বলেন ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিএনপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের চক্রান্তে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।তিনি বিগত ১৭ বছর আওয়ামীলীগের সাথে মিলে গোপনে উনার ব্যবসা পরিচালনা করেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

সাম্প্রতিককালে যুবদলের কোন পদ না পেয়ে তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি।

সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহব্বান জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি এড. এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT