1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলার অভিযোগ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার
232

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামান নামের একজনের কলা বাগান কেটে ফেলাসহ তারই ভাই মোক্তার হোসেন হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সারে এগারোটায় দুলালপুর ইউনিয়নের ব্রজেরকান্দি এলাকায় মোক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এবং আগের দিন আলীনগর গ্রামে আখতারুজ্জামান এর কলা বাগান কেটে ফেলার ঘটনা ঘটে। এবিষয়ে মোক্তার হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আখতারুজ্জামান জানান, আলীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সমন্বয়ে “আলীনগর আদর্শ যুব সংঘ” নামের একটি মাদক বিরোধী সংগঠন প্রতিষ্ঠা করি। আমি ও আমার ভাই মোক্তার হোসেন এই মাদক বিরোধী সংগঠনের হয়ে কাজ করছি। মাদক বিরোধী অভিযান এবং সচেতনতা তৈরি করায় মাদক কারবারি ও সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে আমাদের দুই ভাইকে হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং এর আগের দিন কোনো একসময় আমার কলা বাগানের ফলনধরা কলা গাছ কেটে ফেলে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT