মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের আলীনগর এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামান নামের একজনের কলা বাগান কেটে ফেলাসহ তারই ভাই মোক্তার হোসেন হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সারে এগারোটায় দুলালপুর ইউনিয়নের ব্রজেরকান্দি এলাকায় মোক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে এবং আগের দিন আলীনগর গ্রামে আখতারুজ্জামান এর কলা বাগান কেটে ফেলার ঘটনা ঘটে। এবিষয়ে মোক্তার হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
আখতারুজ্জামান জানান, আলীনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সমন্বয়ে "আলীনগর আদর্শ যুব সংঘ" নামের একটি মাদক বিরোধী সংগঠন প্রতিষ্ঠা করি। আমি ও আমার ভাই মোক্তার হোসেন এই মাদক বিরোধী সংগঠনের হয়ে কাজ করছি। মাদক বিরোধী অভিযান এবং সচেতনতা তৈরি করায় মাদক কারবারি ও সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে আমাদের দুই ভাইকে হত্যাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং এর আগের দিন কোনো একসময় আমার কলা বাগানের ফলনধরা কলা গাছ কেটে ফেলে। আমি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬