1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বেলাবোতে জিয়া মঞ্চের সভাপতি খোকন, সম্পাদক মাসুদ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩০৭ বার
369

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো উপজেলা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী আমিনুল হক খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ পারভেজ।

​সংগঠনটির তৃণমূল পর্যায়কে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরের সক্রিয় ও ত্যাগী নেতাকর্মী।

​নবনির্বাচিত সভাপতি আমিনুল হক খোকন ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ যৌথ বিবৃতিতে জানান, দলের আদর্শ ও শহীদ জিয়ার চেতনাকে বুকে ধারণ করে বেলাবো উপজেলা জিয়া মঞ্চ আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​নতুন কমিটি ঘোষণার পর বেলাবো উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT