1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে শিবপুরে বাইক ও পিক-আপের সংঘর্ষে ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের উদ্যোগে পৌর কবরস্থানের সংস্কার কাজ শুরু পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

দুরন্ত পলাশের ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫৯৭ বার
95

নরসিংদীর পলাশের সামাজিক সংগঠন দুরন্ত পলাশের উদ্যোগে ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ডাংগা হাইস্কুল পাঠাগারে এই ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নরসিংদী পাবলিক কলেজের পরিচালক আবদুল গাফফার, সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুনসি আবদুল আলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ব্যাংকার মুনিম শাহরিয়ার ও আবদুল বাতেন, সংগঠনটির সভাপতি ও বহুজাতিক শিপিং কোম্পানির নির্বাহী সোহরাব হোসেন রোকন, অনলাইন নিউজ পোর্টাল জুম বাংলার পরিচালক আরিফ মিয়াসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে আলোচকগণ ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। বিসিএস ও বহুজাতিক কোম্পানীসহ বিভিন্ন চাকরীর পরিক্ষার জন্য কিভাবে পড়ালেখা করলে, সময়কে কিভাবে ব্যবহার করলে সফলতা পাওয়া যায় সে বিষয়ে বিষদ আলোচনা করেন তারা।

অনুষ্ঠানে আলোচকগণ বলেন, প্রতিটি মানুষের কর্মক্ষেত্রে যোগদানের পূর্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে হতাশা নয়, সততার সাথে কাজ করলে সাফল্য আসবেই। ভবিষ্যত পরিকল্পনা থাকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি সঠিক হয় তাহলে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে অবশ্যই সফলতা আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT