1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

কালীগঞ্জে তীব্র গরমে ধান কাটা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার
70

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপদাহের মধ্যেই ফসলের মাঠে ধান কাটা শুরু হয়েছে। আর এই ধান কাটতে গিয়ে মানিক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে কালীগঞ্জের জামালপুরে এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়ার বাড়ি লালমনিরহাটে। সে জামালপুরে থেকে ধান কাটা শ্রমিকের কাজ করতেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পলাশ দাস জানান, আজ ৩ টার দিকে কয়েকজন শ্রমিক মৃত অবস্থায় মানিক মিয়াকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি তার বাড়ি লালমনিরহাটে। তিনি আজ জামালপুরে ধান কাটার কাজ করেন। তাদের ধারণা তীব্র গরমে সে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার বিষয়ে পলাশ থানাকে খবর দেওয়া হয়েছে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, এই ঘটনা কালীগঞ্জে ঘটেছে। আমাদের এখানে তার মরদেহ নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে যাওয়ার জন্য কালীগঞ্জ থানাকে জানানো হয়েছে।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসক হারুন অর রশীদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT