
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি মনে করেন, দেশের কল্যাণের জন্য যে সৎভাবে কাজ করতে পারবে ও নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন”।
তিনি আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে নির্বাচনী পথ সভায় এ কথা বলেন।
মঈন খান আরও বলেন, ইসলাম ধর্মের শিক্ষা কখনো অন্যায় করা যাবে না। মানুষের মতামতকে সম্মান দিতে হবে। আমি বিশ্বাস করি ইসলাম ধর্মের যে শিক্ষা সেটা গণতন্ত্রেরও শিক্ষা। সেই শিক্ষা গ্রহণ করে আসুন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ সঠিক পথে চলি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলি, এই দেশকে শান্তির পথে গড়ে তুলি। আর এই শান্তি হলো ইসলামের মূলবাণী। আসুন দেশের প্রতিটি মানুষকে একজন সৎ নাগরিক হিসবে গড়ে তুলি। আর এটা ছিল রসূলের আদর্শ এবং শিক্ষা।
মঈন খান ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, এই দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো সঠিক ব্যক্তিকে ভোট দেওয়া। সঠিক নেতা ও ইমাম সৃষ্টি করা। দেশের ইমাম যদি ঠিক না থাকে তাহলে দেশ কিন্তু ঠিক থাকবে না। আমরা যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আছি সেখানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইমাম ঠিক করবে দেশের মানুষ। আপনারা যদি সঠিক সৎ ও দেশপ্রেমিক মামুষকে ভোট না দিয়ে না দিয়ে কোন প্রতারক, দেশের মানুষকে ভাঁওতা দেয়, সৎ ব্যক্তি নয় তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কিন্তু ইমাম দায়ী থাকবে না, ভোটাররা দায়ী থাকবে। তাই আসুন আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সৎ ও সঠিক নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করি। এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের মানুষ যেন বুঝতে পারে, বাংলাদেশের ছোট্ট একটি দেশ হতে পারে কিন্তু এ দেশের ১৮ কোটি মানুষ সচেতন তারা সৎ পথে থাকে ও দেশকে ভালোবাসে।
এ পথ সভায় গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের শামিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, গজারিয়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।