1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

বেলাবতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৬৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :.”মাদককে না বলি, মাঠে এসে খেলাধুলা করি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘবের ক্রিকেট সুপারলীগের ৭ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘবের নতুন বাজার সংলগ্ন মাঠে বীর বাঘবের স্বপ্ন তরুন যুব সংঘের উদ্যোগে বীর বাঘবের ক্রিকেট সুপারলীগের ৭ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল সিঙ্গাপুর ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল টিম কুরিয়া ক্রিকেট একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।

শাহীদ জামাল প্রধানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বাজনাবো ইউনিয়ন বিএনপি সভাপতির সাখাওয়াত হোসেন সাকের, পাটুলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল,বাজনাবো ইউনিয়ন যুবদলের সভাপতি খুরশেদ আলম,সমাজ সেবক গোলাম মাওলা’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT