1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭১ বার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলার শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে এবং শরিফপুর বাজারের সিমেন্টের খুঁটি ব্যবসায়ি।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে সোহেল নিজের কারখানার তৈরি সিমেন্টের খুঁটি ডেলিভারি দেওয়ার জন্য ট্রাক যোগে নরসিংদীর দিকে যাচ্ছিল। মাল বোঝাই ট্রাক শিবপুরের সিএন্ডবি বাজারের কাছাকাছি পৌঁছলে বিপরিণত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাক চালক দ্রুত ট্রাক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ট্রাকের উপরে বসে থাকা সোহেল ছিটকে পড়ে যায়। এসময় ট্রাক থেকে সিমেন্টের খুঁটি তার শরীরের উপরে পড়ে। সিমেন্টের খুঁটির চাপে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কূহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT