1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল

ঘোড়াশাল ব্রীজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭২ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশালের পুরনো রেলসেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরনো সেতুর উপর দিয়ে অজ্ঞাত এক নারী পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে যান তিনি। এতে মাথা ও মুখে ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদীর পারে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: ইউসুফ মিয়া জানান, ট্রেনের ধাক্কায় ঘোড়াশাল সেতু থেকে নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়ছে। তার আনুমানিক বয়স ২৫ বছর। পিবিআই নিহত নারীর ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT